,

আইএস নিয়ন্ত্রিত রাক্কায় কুর্দি অভিযান শুরু

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস নিয়ন্ত্রিত রাক্কা শহরটি পুনর্দখলে নিতে সেখানে সামরিক অভিযান শুরু করেছে সিরিয়ান কুর্দি ও আরব যোদ্ধাদের জোট। তারা শহরের উত্তর অংশে হামলা চালাচ্ছে বলে বিবিসি জানিয়েছে। ওই অভিযানে প্রায় ৩০ হাজার যোদ্ধা মোতায়েন করেছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)।

2016_05_25_10_55_50_vTueX5SpLkuXNGXSFYNctRqn9Ex7SQ_original

মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমানগুলো কুর্দিদের এই অভিযানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়াও। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর রাক্কার উত্তরে হামলা চালানোর আগে কুর্দি যোদ্ধাদের উল্লাস করতে দেখা গেছে। রাক্কায় কার্যত রাজধানী স্থাপন করেছে ইসলামিক স্টেট গোষ্ঠী। কুর্দি নেতৃত্বাধীন জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর কমান্ডার বলেছেন তারা আইএসের কবজা থেকে সিরিয়াকে স্বাধীন করে ছাড়বেন।

তবে রাক্কায় সরাসরি হামলা চালানোর জন্য কুর্দিদের ওপর মার্কিন চাপ থাকা স্বত্বেও শহরের বাইরে উত্তরাংশে হামলা চালাচ্ছে তারা। এই হামলা চলছে রাক্কার ৫০ কিলোমিটার দুরে। কারণ কুর্দিরা তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় আগে আইএসের হামলা ঠেকাতে চায়।

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এর কমান্ডার রোজদা ফেলাত বলেছেন, আগে কুর্দি জনগোষ্ঠীকে রক্ষা করবেন তিনি। এই পরিকল্পনায় সফল হলে রাক্কার উদ্দেশ্যে যাত্রা সহজ হবে বলে মনে করা হচ্ছে। কুর্দি গোষ্ঠী শহরটির প্রায় ২৬ হাজার স্কয়ার কিলোমিটার এলাকা ইতিমধ্যেই দখলে নিয়ে নিয়েছে।

মার্কিন বাহিনী বলছে তারা কুর্দিদের হামলায় সমর্থন দিচ্ছেন। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন তারাও এই হামলায় সহযোগিতা করতে প্রস্তুত। তবে রাক্কায় অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের আপাতত ধৈর্য ধরতে হবে বলেই মনে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা