,

স্বামী-সন্তানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

khaleda-zia-thumনিউজ ডেস্ক : পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর বনানী কবরস্থানে রোববার রাত ৮টার দিকে প্রথমে কোকোর কবর জিয়ারত করেন। এরপর তিনি শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে গিয়ে তাঁর মাজার জিয়ারত করেন। এ সময় খালেদা জিয়া জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাতে বার্তা সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

মাজার জিয়ারতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ নেসারুল হকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা