,

রাজধানীজুড়ে নিরাপত্তাবলয়, আতশবাজি নিষিদ্ধ

1_734_78491নিউজ ডেস্ক : পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। চেকপোস্ট, টহল ব্যবস্থা, সাদা পোশাকের নিরাপত্তা ও যেখানে জনসমাগম বেশি থাকবে সেখানেও জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা।

এ ছাড়াও এদিন কোনো প্রকার পটকা বা আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২২ মে) সকালে ডিএমপির মিডিয়া কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলিশের উপকমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে কেউ যাতে কোনো প্রকার নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে জন্য রাজধানীজুড়ে তৈরি করা হয়েছে নিরাপত্তাবলয়।’

এ ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। জোরদার করা হয়েছে সাদা পোশাকে গোয়েন্দাদের নজরদারি।

এর আগে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক সংবাদ বিবৃতিতে জানান, শনিবার ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো প্রকার ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকাররক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি এটা করে তাহলে তার বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ছাড়াও শবে বরাতের আগের জুম্মাবারে বিভিন্ন মসজিদে ডিএমপি লিফলেট বিতরণের মাধ্যমে যে কোনো ধরনের পটকা বা তীব্র শব্দ উৎপাদনকারী বস্তু ব্যবহারে সতর্কতা জারি করেছে বলেও জানান মারুফ হোসেন সরদার।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা