,

বাড়িতেই বানাও গ্যাস বেলুন [ভিডিও]

 

 

লাইফস্টাইল ডেস্ক : সাধারণত আমরা মুখ দিয়ে অথবা পাম্পার দিয়ে বেলুন ফুলিয়ে অভ্যস্ত। তবে এছাড়াও বেলুন ফোলানোর ব্যবস্থা রয়েছে। ঘরে বসে সাধারণ কোনো কোকের প্লাস্টিক বোতল দিয়ে সহজে বানাতে পারো গ্যাস বেলুন। চলো, ঝটপট দেখে নেই কীভাবে বানাবে গ্যাস বেলুন।

 

 

যা যা লাগবে:
১. একটি বেলুন
২. একটি ১ লিটার কোকের খালি বোতল
৩. হোয়াইট ভিনেগার (রান্নার কাজে ব্যবহৃত হয়।)
৪. বেকিং সোডা

 

যেভাবে ফোলাবে গ্যাস বেলুন
প্রথমে কোকের বোতলটি ধুয়ে পরিষ্কার করে নাও। এবার বোতলটির পাঁচ ভাগের এক ভাগ ভিনেগার দিয়ে পূর্ণ করো।এরপর বোতলে দুই চামচ ব্যাকিং সোডা ঢাল। যদি ব্যাকিং সোডা পরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে খাতার একটি পৃষ্ঠা নিয়ে গোলাকার করে বোতলের মুখে প্রবেশ করাও। তারপর ধীরে ধীরে ব্যাকিং সোডা বোতলে প্রবেশ করাও। হাত দিয়ে বোতলের মুখটি চেপে ধরো।

 

যে বেলুনে গ্যাস ভরবে সে বেলুনকে একটু টেনে ফ্রি করে নাও যাতে সহজে গ্যাস প্রবেশ করে। তারপর বেলুনের মুখটি বোতলের মুখে রেখে বোতলের মুখটি বেলুন দিয়ে ঢেকে দাও। তারপর মজা দেখো।

 

ভিনেগার আর সোডার মধ্যে বিক্রিয়া ঘটে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। আর এই গ্যাসেই ফুলে যাবে তোমার বেলুন। এভাবে যে কাউকে বেলুন ফুলিয়ে চমকে দাও।

সতর্কতা : প্লাস্টিক বোতল ছাড়া ধাতব পদার্থের তৈরি কোনো বোতলে ভিনেগার ঢাললে সেই বোতলটি নষ্ট হতে পারে। তাই প্লাস্টিকের বোতল অথবা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করা উত্তম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট