বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় নির্বাচনী সভায় বক্তাগণ আচরণবিধি লংঘনকারীদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

Up Electionনিজস্ব প্রতিবেদকমঙ্গলবার (১৭ মে) সকালে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে ২৫ মে কসবা পৌর নির্বাচন এবং ২৮ মে কসবা উপজেলার ৯টি ইউপি নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার আলা উদ্দিন আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ^াস ছন্দ, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা মৎস্য অফিসার মো. আবু সালেহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম ও কতিপয় প্রার্থী বক্তব্য রাখেন। বক্তাগণ আসন্ন পৌর ও ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখলসহ নির্বাচনী আচরণবিধি লংঘনকারীদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া নির্বাচন কার্যক্রম সফল বাস্তবায়নে প্রার্থী ও ভোটাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় পৌর নির্বাচনে মেয়রপদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ কাউন্সিলরপদে ২৫জন এবং উপজেলার ৯টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৮জন ও াধারণ সদস্যপদে ২৮১জন প্রার্থী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব