‘শেখ হাসিনা নেতৃত্বে না আসলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখতো না’
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা নেতৃত্বগ্রহণ না করলে আদৌ বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখতো কি না সন্দেহ আছে। কারণ জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর এদেশ উল্টোপথে যাত্রা শুরু করে। বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার দেশপ্রেম, মেধা ও প্রজ্ঞা দিয়ে বীরত্বের উত্তারাধিকারের পরিচয় দিয়েছেন।
সোমবার সকাল ১০ বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৫বছর পূর্তি উপলক্ষে “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম” ও “বিশ্বে আজ ধ্রুবতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা” গ্রহণের সপ্তাহব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৬নং গ্যালারীতে এবং এ উপলক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন সম্প্রতি মার্কিন প্রভাবশালী সাময়িকী ফরচুন বিশ্বের সবচেয় প্রভাশালী ৫০ ব্যত্তিত্বের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১০ম স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ মার্চ এই তালিকা প্রকাশিত হয়েছে। ফরচুনে শেখ হাসিনাকে অন্তভুক্তির কারণ হিসেবে বলা হয়েছে যে ‘মুসলিম বিশ্বে একমাত্র নারী নেতা হিসেবে শেখ হাসিনা দক্ষতার সংগে ইসলামী ঐতিহ্য ও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। শুধু ফরচুন কেন, বিশ্বের যে কোন প্রান্তেই আজ সাহসী এবং প্রাজ্ঞ নেতৃত্বের তালিকায় প্রথম দিকে আছে শেখ হাসিনার নাম। এই মুহুর্তে সবচেয়ে অভিজ্ঞ এবং জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা। আর অমানিশার আধার থেকে আমাদের মুক্তি দিতে এগিয়েছেন সামনের দিকে, এগিয়ে দিয়েছেন দেশকে। এখনও অগ্রযাত্রা বাংলাদেশকে এগিয়ে নি”েছ সামনের দিকে।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ১৫ আগস্টের পর আমরা এমন অবস্থায় নিমজ্জিত হয়েছিলাম যা থেকে রক্ষা পাওয়া ছিল দুরহ কাজ। শেখ হাসিনা এদেশে এসে জাতির জনক হত্যাকারী ও পাকপস্থিদের হাত থেকে এদেশ ও দেশের মানুষকে রক্ষা করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র আজও থেমে নেই। সেই চক্র এখনও সক্রিয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই উন্নয়ন হচ্ছে। তিনি আগামী ১০ বছর বাংলাদেশের নেতৃত্বে থাকলে বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, আমাদের পরম সৌভাগ্য যে শেখ হাসিনার মতো মানুষ আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তা না হলে এদেশের সার্বিক পরিস্থিতি যে কী হতো তা তো বিগত দিনে আমরা দেখেছি। শেখ হাসিনার ক্ষমতা সম্পর্কে আজ সারা বিশ্বও ওকিবহাল। সে কারণেই তার অনুপস্থিতিতে আজ বিশ্বে কোনো গুরুত্বপূর্ণ সভা সমাবেশ হয় না।
একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, শেখ হাসিনা দেশের নেতৃত্বে না থাকলে বিশ্বের বুকে বাংলাদেশের নামে যেমন কালিমা লোপন করা হয়েছিল তা মুছে ফেলতে পারতেন না। বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে তিনি কলক্সম মোচন করছেন। শেখ হাসিনা এদেশের মানুষের মর্যাদাকে সমুন্নুত করেছেন। তিনি দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে দেশকে কলঙ্কের হাত থেকে রক্ষা করেছেন।
সাংবাদিক নঈম নিজাম বলেন, শেখ হাসিনা চিন্তা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা অনেকাংশেই প্রতিবেশি দেশ ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করা চলে। ইন্দিরা গান্ধী যেভাবে দেশ ও মানুষের সংকটে কথা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনার চরিত্রেও আমরা সে গুণ লক্ষ্য করি। তাই আমি বিশ্বাস করি তার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ৮১ সালে দেশে ফিরে আসার আগে ঘোষণা দিয়েছিলেন অবরুদ্ধ গণতন্ত্র ফিরে আনার জন্য দেশে ফিরবেন। তিনি কথা রেখেছেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহারিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেন, মওদুদী জামায়াতীরা এদেশের নিজের স্বার্থ হাসিলের জন্য জাতিকে দিধা বিভক্ত করতে চেয়েছে কিন্তু অত্যন্ত সাহস ও দক্ষতার সাথে শেখ হাসিনা জাতিকে সে স্থান থেকে উদ্ধার করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান বলেন, দেশ বিরোধীরা এখনো সক্রিয়। মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে-এটা তারা চায় না।
আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরানিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার মাসুদ, এড. বেলাল হোসাইন, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, আনোয়ার হোসাইন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, মঞ্জুর আলম শাহীন, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, জাকিয়া আক্তার শেফালী, নবী নেওয়াজ এমপি, রবিউল আলম, কেন্দ্রীয় নেতা রওশন জামির রানা, এন আই আহম্মেদ সৈকত, মনিরুল ইসলাম হাওলাদার, মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হাসান খাঁন লিখিল, ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, ঢাকা মহানগর দক্ষিন ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ।











