বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিআইপি কেবিন ছাড়লেন তারেক, বিল দেড় লাখ টাকা

 

নিজস্ব প্রতিবেদক : বুকের ব্যথার অজুহাতে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালের ভিআইপি কেবিনে কাটিয়ে কারাগারে ফিরলেন নারায়ণগঞ্জে সাত খুন মামলার অন্যতম আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ।শনিবার দুপুর দেড়টার দিকে তিনি সর্বমোট ১ লাখ ৪৭ হাজার টাকা বিল পরিশোধ করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ত্যাগ করেন। তথ্যটি বাংলামেইলকে নিশ্চিত করেন ঢামেকে ডিউটিরত পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই গোবিন্দ।

2016_05_14_19_17_07_ksgtIBHGtX11c6heDj2ytels85No7e_original

 

তিনি জানান, তারেক সাঈদকে ঢামেক থেকে কারারক্ষী জাকারিয়া প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান।এর আগে, কারা কর্তৃপক্ষের কাছে বুকে ব্যথার কথা জানিয়ে চলতি বছরের গত ৩ জানুয়ারি ঢামেকের পুরাতন ভবনের ৫২ নম্বর কেবিনে ভর্তি হন তাকের সাঈদ। দিন পনেরো পরেই তিনি চলে যান ৪৩ নম্বর ভিআইপি কেবিনে।ওই সময় একাধিক গণমাধ্যম চিকিৎসকদের বরাত দিয়ে খবর দেয়, তারেক সাঈদের হাসপাতালে ভর্তি হওয়ার মতো গুরুতর কোনো সমস্যা নেই। তার বুকে ব্যথা কিন্তু একাধিক চিকিৎসক বলে কোমরে ব্যথা। ফিজিওথরাপি নিচ্ছেন তিনি। এমনকি কারাবিধি লঙ্ঘন করে কেবিনে ল্যাপটপ, মোবাইল ফোন ব্যবহার করতেন তারেক।

 

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের ও ১ মে অপর একজনের লাশ উদ্ধার করা হয়। তদন্তে এই হত্যার সঙ্গে র‌্যাব ১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ ও আরও কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। ওই ঘটনার পর তিনি গ্রেপ্তার হন এবং সেনাবাহিনী থেকে চাকরি হারান। এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তারেক সাঈদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব