,

এসএসসিতে সারাদেশে গড় পাসের হার ৮৮.২৯%

8নিউজ ডেস্ক : ২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে সাধারণ, মাদরাসা ও কারিগরি ১০ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮৮.২৯%, মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ শিক্ষার্থী, গতবছরের তুলনায় পাসের হার বেড়েছে ১.২৫ শতাংশ।

বুধবার (১১ মে) সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারাংশ তুলে দেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

সাধারণ আট শিক্ষাবোর্ডে পাশ করেছে মোট ১১ লাখ ৫৩ হাজার ৪৫৩ জন, মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ২৮ হাজার ৪৩ জন। পাশের হারে ৮৮.৭০ শতাংশ, যা গত বছর ছিল ৮৬.৭২ শতাংশ। বেড়েছে ১.৯৮ শতাংশ।

মাদরাসা বোর্ডে পাস করেছে ২ লাখ ১৭ হাজার ৬১৪ পরীক্ষার্থী। পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৬ হাজার ৩৩৬। গত বছরের চেয়ে মাদরাসা বোর্ডে পাশের হার কমেছে ১.৯৮ শতাংশ। এবছরের পাশের হার ৮৮.২২ শতাংশ।

কারিগরি বোর্ডে পাশ করেছে ৪১ হাজার ৯২৮। পরীক্ষার্থী ছিল ৫৮ হাজার ৫০১ জন। পারেশর হার ৮৩.১১ শতাংশ। যা গতবার ছিল ৮৩.০১ শতাংশ। এবছর বেড়েছে ০.১০ শতাংশ।

গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬ জন এবং মোট পৌনে ২ লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন। পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্ত্বীয় বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে