,

সূর্য ডুবলেই ‘পাথর’ হয়ে যায় এই বাচ্চা দুটি

Mujta-solar-kid-350x200আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীতে এমন অনেক ফুল আছে যারা সূর্যের আলোয় বেঁচে থাকে আর রাতের অন্ধকার ঘনালেই শেষ। পরের দিন ভোরের আলো ফুটতেই আবার জেগে ওঠে তারা। কখনও ভেবে দেখেছেন মানুষ যদি এমন হয়? যতক্ষণ সূর্যের আলো ততক্ষণ সে স্বাভাবিক কিন্তু সূর্য ডুবতেই মানুষ পরিণত হয় পাথরে। সে নড়াচড়া করে না, কথা বলে না, খাওয়া-দাওয়া করে করে না, এমনকি চোখ খুলে তাকাতেও পারে না। ফের সেই মানুষ জেগে ওঠে পরের দিনের ভোরের সঙ্গে।
ভাবছেন এ বোধহয় আরব্যরজনীর কোনও গল্প। না, কোনও গল্প নয়, ঘোর বাস্তব। পাকিস্তানে সন্ধান মিলেছে এই ‘সোলার কিড’দের। কোয়াত্তা গ্রামের বাসিন্দা মহম্মদ হাসিম। তাঁর দুই ছেলে। একজনের বয়স ৭ অন্যজন ১৩। অদ্ভূতভাবেই এই বাচ্চা দুটির জীবন সূর্যের ওপর নির্ভরশীল। যতক্ষণ আকাশে সূর্য আছে ততক্ষণ এরা স্বাভাবিক। আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো খাওয়া-দাওয়া, পড়াশোনা, খেলাধুলো সবই করে। কিন্তু সূর্য ডুবলেই এদের সব ক্ষমতা শেষ হয়ে যায়। এরা তখন হয়ে যায় পাথরের মতো স্থির। চলাফেরা, কথা বলা, খাওয়া-দাওয়া কিছুই আর করতে পারে না। এমনকি চোখ খুলে তাকাতেও পারে না। সূর্য উঠলেই ফের স্বাভাবিক এই দুই ভাই।
কিন্তু কেন এমন হয়? সূর্য ডুবলে কেন অচল হয়ে যায় ‘সোলার কিডস’? ডাক্তাররাও হতবাক। তাদের চিকিৎসাবিদ্যা এখনো পর্যন্ত এর কোনও ব্যাখ্যা দিতে পারেননি। তবে চিকিৎসা চলছে, চলছে নানারকম পরীক্ষা নিরীক্ষা। দুই ভাইয়ের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠান হয়েছে বিদেশে। কিন্তু আদৌ এরা কোনওদিন সুস্থ জীবনযাপন করতে পারবে কিনা, সে প্রশ্নের জবাব এখনো চিকিৎসকদের কাছে নেই। ২৪ ঘণ্টা

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা