,

আখাউড়ায় ভোটগ্রহণে সহায়তাকারী অফিসারদের নিয়োগপত্র নিয়ে হ-য-ব-র-ল

UP-election-120160328160135নিজস্ব প্রতিবেদক : আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণে সহায়তাকারী অফিসারদের নিয়োগপত্র নিয়ে হ-য-ব-র-ল সৃষ্টি

হয়েছে। আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৪৭টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণে সহায়তাদানের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিয়োগপত্র বৃহস্পতিবার বিকাল পর্যন্ত হাতে পাননি। শত শত অফিসাররা উপজেলা নির্বাচন অফিসে এসে সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করেও জানাতে পারেনি কোন ভোট কেন্দ্রে তাদের দায়িত্ব পড়েছে। এ নিয়ে তাদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে বলেন, নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে এসে যেন নিয়োগপত্র নিয়ে যায়। বিকাল পর্যন্ত নিয়োগপত্রের জন্য অপেক্ষা করেও পায়নি। জানতে পারেনি কোথায় আমার ডিউটি পড়েছে। নির্বাচনের আর মাত্র একদিন বাকী।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল হাই বলেন, এবার এলোমেলো হয়ে গেছে নির্বাচনের নিয়োগপত্র। পূর্বে আমাদেরকে নির্বাচনের ৩/৪দিন আগেই নিয়োগপত্র দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. বদর-উদ-দোজা ভূইয়া এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা