,

স্কুলছাত্রদের বিছানায় নেয়াই ছিল ক্রিস্টিনের নেশা!

jailpic_111753_0নিউজ ডেস্ক : অল্প বয়সী কিশোরদের প্রতি অমোঘ আকর্ষণ আয়ারল্যান্ডের এক নারীর। শুধু তাই নয়, নানা ছলে বলে কৌশলে কিশোরদের নিজের বাসায় নিয়ে আসেন তিনি। তারপর কিশোরদের সঙ্গে যৌন সম্পর্ক করার প্রস্তাব দিতেন ক্রিস্টিন ম্যাকরোয়ারি নামে ওই নারী। সম্প্রতি আয়ারল্যান্ডের ১৪ বছর বয়সী দুই স্কুলছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করার দায়ে ক্রিস্টিনকে দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

ক্রিস্টিন ম্যাকরোয়ারির বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ১০ বছর ধরে অপ্রাপ্তবয়স্ক সঙ্গে যৌন সম্পর্ক করে আসছে। এর আগে এক কিশোরের সঙ্গে ঘুমানো অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল ক্রিস্টিনা।

৩৯ বছর বয়সী ক্রিস্টিনকে বুধবার আয়ারল্যান্ডের শেরিফ আদালতে হাজির করা হয়। শিশু যৌন অপরাধের কারণে তাকে কারাদণ্ড দেয়া হয়। ঘটনাটি সংঘটিত হয়েছে বেলফাস্টের ডানডোলান্ডে ক্রিস্টিনের বাড়িতে।

বাদীপক্ষের আইনজীবী ইয়ান জিলিজ ক্রিস্টিনের সংশোধনের জন্য আবেদন করেন। তিনি বলেন, ম্যাককোয়ারির এই মূহূর্তে সহায়তা এবং তত্ত্বাবধান দরকার।

বিচারক জন মন্টগোমারি ক্রিস্টিনের আচরণের নিন্দা করেন। তিনি বলেন, ১৪ বছর বয়সী ছেলেদের সঙ্গে যৌনকর্ম করার দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে।নানা কারণে এটি আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। কারণ আপনি এই কাজের জন্য কোনো প্রকার অনুশোচনা প্রকাশ করেননি। আমার মতামত হচ্ছে, কারা হেফাজত ছাড়া বিকল্প কোনো উপায় নেই।

ম্যাকরোয়ারি কারাদণ্ড শোনার পরও কোনো প্রতিক্রিয়া দেখাননি। একই ধরনের অভিযোগে ২০১৩ সালে সে আরেকবার দোষী প্রমাণিত হয়েছিলেন। সূত্র: দ্য সান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ