,

বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়ে শিশুদের আলোকিত করে গড়ে তুলতে হবে – পুলিশ সুপার

Brahmanbaria Shishunattom Photo-1 (1)ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য উৎসব আয়োজন ও বর্ণিল পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর. এ. কে সিরামিকস ২৫তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ৪ দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যে আলোকিত এক জনপদ। এই জনপদে ৩০ বছরের একটি শিশু সংগঠন শিশু নাট্যম আজকের শিশুদের আলোর ধারায় ধূমকেতুর মতো গড়ে তুলছে। ক্ষুদে শিশুরা মনের মাধুরি মিশিয়ে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাচ্ছে। শিশু বয়স থেকেই সৃজনশীল সৃষ্টিতে ভূমিকা রাখছে। তিনি বলেন, শিশুদের সুযোগ্য করে গড়ে তুলতে তাদেরকে সুযোগ দিতে হবে। বিশ্ব জয়ের স্বপ্ন দেখাতে হবে। তিনি শিশুদের সুরক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্বারোপ করে বলেন, শিশুদের আলোকিত করে গড়ে তুলতে সকলকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদেও পথ চলায় আমরা সব সময় পাশে থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি নব নির্বাচিত পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, ৩০ বছরের এই সংগঠনটির শুরুতে পাশে ছিলাম। এতে আমি গর্বিত। সংগঠনের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু শিশুতোষ কার্যক্রমে অনবধ্য ভূমিকা রাখছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শিশুদের সংস্কৃতি চর্চায় শিশুদেও সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে যা প্রয়োজন সে ক্ষেত্রে নিবেদিত ছিলাম থাকব। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ মিজানুর রেজা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ. আর. ওসমান গণি সজিব প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন। প্রকৌশলী ফারজানা বিনতে খান খেয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দীপ্ত মোদক। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধনের পর অতিথিবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া শিশুনাট্যমের প্রায় তিন শতাধিক শিশুর আঁকা এক হাজারেরও বেশি ছবি ঘুরে দেখেন এবং ক্ষুদে শিল্পীদের মেধা দীপ্ততার ভূয়শী প্রশংসা করেন। অনুষ্ঠানে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চিতাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সংগীত বিভাগের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বিকেল ৩টায় আবৃত্তি প্রতিযোগিতা। বিকাল ৫টায় আলোচনা সভা। সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঊষা নৃত্যালয় নৃত্য পরিবেশন করবেন। চারদিনব্যাপী এ উৎসবে প্রতিদিন ব্যাপক অনুষ্ঠানমালা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে