,

সিরিয়া নিয়ে হিমশিম খাচ্ছেন কেরি

8c86c4aaa1711b5f4e7ee7e02e02c056-johnআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার যুদ্ধ নানা দিক দিয়ে ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। নাজুক যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে নতুন করে জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘ ও আরবের কূটনীতিকদের সঙ্গে আলোচনার পর কেরি এ কথা বলেন। তিনি বলেন, আলেপ্পোয় সহিংসতা কমিয়ে আনার পরিকল্পনা চলছে। এতে সফলতা পেতে আরও কাজ করতে হবে।
কেরি বলেন, সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর সহিংসতা কিছুটা কমলেও সম্প্রতি আবার তা মাথাচাড়া দিয়ে উঠেছে। গত নয় দিনে আলেপ্পোয় সহিসংতায় ২৫০ জন নিহত হয়েছে।
জেনেভায় স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বৈঠকের পর জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তাফান দা মিসতুরাকে কেরি বলেন, সহিসংতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সিরিয়া পরিস্থিতি এখন উদ্বেগজনক হয়ে উঠেছে। তিনি বলেন, দেশটিতে নয় সপ্তাহ ধরে সহিংসতা বন্ধ ছিল। এর একটি ইতিবাচক প্রভাব ছিল। অনেকের জীবনও রক্ষা হয়েছে।
আলেপ্পোর একটি হাসপাতালে সম্প্রতি বিমান হামলার জন্য সিরিয়া সরকারকে দোষী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সহিংসতা ও পরিস্থিতির জন্য তিনি দুই পক্ষকেই দায়ী করেন।

জেনেভা ছাড়ার আগে কেরি ফোনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেন। রাশিয়াও সহিসংতা কমানো ও যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার পক্ষে মত দিয়েছে। আজ মঙ্গলবার মিসতুরার রাশিয়া সফরের কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে