,

অবিশ্বাস্য লেস্টার সিটি

leicesterস্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসে অবিশ্বাস্য এক ঘটনা ঘটে গেছে। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে এমন একটি ক্লাব, মৌসুমের শুরুতে যাদের জয়ের সম্ভাবনা ধরা হচ্ছিল পাঁচ হাজার বারে একবার।

অথচ সেই অসম্ভবটি সম্ভব হল। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতল লেস্টার সিটি।

ফুটবল পণ্ডিতদের বর্ণনায়, এ এক রূপকথা।

সোমবার রাতের ম্যাচটি ছিল টটেনহ্যাম হটস্পার আর চেলসির মধ্যে। গত রোববার লেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যেকার ম্যাচটি ড্র হবার পর হিসাব দাঁড়িয়েছিল, চ্যাম্পিয়ন হবার জন্য টটেনহ্যামকে বাকি তিনটে ম্যাচ জিততে হবে।

কিন্তু সেই হিসাব গোলমাল করে দিল গত মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি। রাতের ম্যাচটি শেষ হল ২-২ গোলের ড্র দিয়ে। ফলে টুর্নামেন্টের দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে গেল লেস্টার।

লেস্টার সিটির মালিক একজন থাই কোটিপতি। এই মৌসুমটিও তাদের শুরু হয়েছিল অবনমনের বিস্তর সম্ভাবনা সামনে রেখে।

দলের কোচ ষাটোর্ধ ক্লডিও রেনেইরি এর আগে পাঁচটি দল থেকে চাকরি খুইয়েছেন।

ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ আর মিডফিল্ডার এনগোলে কান্টেকে এই মৌসুম শুরু হবার আগে কেউ চিনতোই না।

তিন কোটি পাউন্ডের কম খরচ করে সাজানো হয়েছিল দলটি, যেখানে তারকা ছিল না একজনও। অথচ এই মৌসুমে একজন খেলোয়াড়ের পেছনে তিন কোটি খরচ করেছে এমন ক্লাবও রয়েছে।

দুই বছর আগেও লেস্টার ছিল দ্বিতীয় সারির দল। গত মৌসুমেও একটুর জন্য অবনমিত হবার জন্য বেঁচে গিয়েছিল তারা। অথচ এই মৌসুমে এসে কি বিপুল বিক্রম তাদের। সবাইকে তাক লগিয়ে দিল লেস্টার সিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে