,

‘বাংলাদেশ পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র’

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং সেই উদ্বেগ অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মুখপাত্র জন কিরবি।সোমবার ওই ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোনের বিষয়ে প্রশ্ন করলে জন কিরবি এ মন্তব্য করেন।

Dept.-of-Homeland-Security

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান অব্যাহত থাকবে।প্রশ্ন: আমার প্রশ্ন বাংলাদেশ নিয়ে। গত শুক্রবার বিকালে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, এলজিবিটি অধিকারকর্মী, অন্যসব হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে যারা ঝুঁকিতে রয়েছে তাদের ওপর হামলা প্রতিরোধ করতে ও তাদেরকে সুরক্ষা নিশ্চিত করতে আইন প্রয়োগকারীদের প্রচেষ্টা দ্বিগুন করার আহ্বান জানিয়েছেন।

 

এ ঘটনাটি ঘটেছে সপ্তাহান্তে আরেকজনকে কুপিয়ে খুন করার ঠিক আগে। ওইসব মানুষ, এলজিবিটি অধিকারকর্মী ও অন্যরা, যারা দেশে এ ধরণের হামলার মুখোমুখি, তাদের সুরক্ষা দিতে বাংলাদেশ সরকার কি যথেষ্ট করছে বলে আপনি আশ্বস্ত হতে পেরেছেন?

 

কিরবি: ভাল কথা। আমি বলবো যে, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য অধিকতর নিরাপদ পরিবেশ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। এদেশের মানুষের যে প্রকৃতি এবং তারা যে বিষয়ে গর্ব করে তা হলো তাদের সহনশীলতা, শান্তি ও বহুত্ববাদের রীতি। আপনি ঠিক্ই বলেছেন, সেখানকার সাম্প্রতিক সমস্যাগুলোর বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। তা আমরা অব্যাহত রাখছি। এর বাইরে আপনাকে দেয়ার মতো সুনির্দিষ্ট কোন পদক্ষেপের কথা আমার কাছে নেই। কিন্তু আমি বলতে পারি যে, আমরা এসব বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছি। বিষয়টির সঙ্গে আমরা লেগে আছি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা