,

খুলনায় যাওয়া যাবে মাত্র সাড়ে ৩ ঘণ্টায়

 
নিজস্ব প্রতিবেদক : মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে, এমনি নতুন এক রেলপথের পরিকল্পনা করেছে সরকার। পদ্মা সেতুর ওপর দিয়ে নতুন এ রেলপথে রাজধানী থেকে খুলনার দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। পাশাপাশি খুব কম স্টেশনের কারণে খুলনায় যেতে সময় সাশ্রয় হবে অনেক। বর্তমানে ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগে ১০-১১ ঘণ্টা। বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে খুলনায় যায় ট্রেন। নতুন এ রেলপথটি খুলনা হয়ে যশোর পর্যন্ত যাবে। দৈনিক সমকালে প্রকাশিত খান এ মামুনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

padma

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পদ্মা সেতু প্রকল্পে ডাবল ডেকবিশিষ্ট এই সেতুর ওপরের ডেকে চার লেন সড়ক পথ এবং নিচের ডেকে ব্রডগেজ সিঙ্গেল রেলওয়ের ট্র্যাকের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ঢাকা থেকে খুলনা, মংলা, যশোর, বেনাপোল পর্যন্ত সরাসরি রেলওয়ে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। পদ্মা সেতু প্রকল্প ২০১৮ সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর রেল সংযোগ প্রকল্প ২০২২ সালের জুনের মধ্যে শেষ হবে বলে মনে করছে রেলওয়ে।

 

 

সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমানে রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব প্রায় ৪১২ কিলোমিটার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে ২১২ কিলোমিটার। দ্রুত খুলনায় পেঁৗছে দেওয়ার জন্য স্টেশনের সংখ্যা তিন থেকে চারটির মধ্যে সীমাবদ্ধ থাকবে। ফলে এখন ১০ ঘণ্টার বদলে সাড়ে তিন ঘণ্টায় খুলনায় পেঁৗছাতে পারবেন রেলযাত্রীরা। একই সঙ্গে ঢাকা-যশোর ১৮৫ কিলোমিটার এবং ঢাকা-দর্শনার দূরত্ব কমবে ৪৪ কিলোমিটার। এসব রুটেও স্বল্প সময়ে যাতায়াত করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা