,

পানামা পেপারসে নাম: ১১ জনকে দুদকে তলব

 

নিজস্ব প্রতিবেদক : বিদেশে টাকা পাচার কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশির নাম পানামা পেপারস নামে পরিচিত নথিপত্রে ফাঁস হয়েছে তাদের ১১ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।কমিশনের সচিব আবু মোহাম্মদ মোস্তাফা কামাল জানিয়েছেন, এই ১১ জনের মধ্যে দুজনের ঠিকানায় নোটিশ যায়নি।বাকি নয়জনের মধ্যে তিনজনকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ছয়জনকে দু-এক সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে।

panamapapers_bg20160407131737

এই ব্যক্তিদের নাম পরিচয় দিতে অস্বীকার করেন দুদকের সচিব।তিনি জানান, পানামা পেপারসের সূত্র ধরে সংবাদপত্রে প্রকাশিত খবরাখবর আমলে নিয়েছে এই উদ্যোগ নেওয়া হয়েছে।অভিযোগগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। সেজন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়েছে। কোনো পরিচালক সাধারণত এ ধরণের অনুসন্ধানে যুক্ত হননা।কামাল জানান, অনুসন্ধান প্রয়োজনে বিদেশেও হতে পারে।অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। তারপর আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।বিদেশে অর্থ পাচারের এসব দলিল পানামা পেপারস ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা