,

‘বিচার চেয়ে সরকারকে বিব্রত করা বন্ধ করব?’

O2wmRzEbR5zpনিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, বিচার চেয়ে তো এ দেশে কোনো লাভ নেই। তিনি আরও বলেন, ‘আমরা কি তাহলে বিচার চেয়ে সরকারকে বিব্রত করা বন্ধ করে দেব? নাকি সবাই মিলে সরকারের দিকে আঙুল তুলে বলব, আপনারাই রেজাউল করিম সিদ্দিকীর খুনি।’

আজ শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লেখেন ইমরান। একের পর এক বিভিন্ন পেশার মানুষের খুন হওয়া এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের খুনের পরিপ্রেক্ষিতে তিনি পোস্টে এ কথা লেখেন। তিনি বলেন, ‘খুন-ধর্ষণ-লুটপাটের বিচার চাইলে পুরস্কার হিসেবে পাই “আনফ্রেন্ড” আর “প্রকাশ্যে হত্যার” হুমকি।’
সম্প্রতি প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুকে এক পোস্টে ইমরানকে আনফ্রেন্ড করার অনুরোধ জানান।
ইমরান তাঁর পোস্টে লেখেন, ‘আবারও বিশ্ববিদ্যালয় শিক্ষক খুন! কে হচ্ছে না খুন? বিশ্ববিদ্যালয় শিক্ষক, স্কুলছাত্র, কলেজছাত্র, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গৃহকর্মী, লেখক, প্রকাশক, মুয়াজ্জিন, পুরোহিত? কে বাদ আছে? যখন সকলেই অনিরাপদ তখন রেজাউল করিম সিদ্দিকী ধর্মপ্রচারক ছিলেন নাকি উদার মানসিকতার ছিলেন, এটা ফালতু আলোচনা। এটা শুধুমাত্র সরকারেরই প্রয়োজন হতে পারে আমাদের মতো বোকা নাগরিকদের বিভক্ত করার কাজে। ধর্মপ্রচারক হলে স্ক্রিপ্টে লেখা হবে জঙ্গি আর উদার হলে নাস্তিক, দায়দায়িত্ব শেষ!’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘একটু ভেবে দেখলাম, এ দেশে শুধুমাত্র ক্ষমতাসীন দলের নেতারা বাদে (কর্মীরাও খুন হচ্ছে) সবাই খুন হচ্ছে। এমনকি ক্ষমতাসীন নেতা-নেত্রী ও তাদের পরিবার, আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে ষড়যন্ত্রের বাইরে অন্য কোনো ঘটনার বিচারও হচ্ছে না। বলা চলে, অন্য কোনো ঘটনার দায়-দায়িত্বও সরকার নিচ্ছে না! বরং এসব ঘটনায় বিচার প্রার্থীদের গুম, খুন করা থেকে শুরু করে হেন কোনো অপপ্রচার নেই, যা তাদের বিরুদ্ধে করা হচ্ছে না।’

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা