,

বোলিংয়ে ফিরলেন তাসকিন

taskin20160422062419বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ বাংলাদেশের অন্যতম সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদের। তবে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধা নেই এ পেসারের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে বল করে আবারো মাঠে ফিরলেন তাসকিন।

এশিয়া কাপ থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন তাসকিন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন দুর্দান্ত। কিন্তু হঠাৎ করে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। বোলিং অ্যাকশন পরীক্ষায় সামান্য ত্রুটি থাকায় নিষেধাজ্ঞার কবলে পরতে হয় তাকে। ফলে বিশ্বকাপের মাঝ পথ থেকেই দেশে ফিরে আসেন তিনি।

দেশে ফিরে বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের অধীনে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। সম্পূর্ণ নিশ্চিত হবার পরই আবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যাবেন তিনি। তবে আইসিসির নিয়ম অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে খেলতে বাধা না থাকায় প্রিমিয়ার লিগ খেলছেন তিনি। এ ম্যাচে ৭ ওভার বোলিং করে এক উইকেটও নিয়েছেন এই বোলার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা