,

‘কাশ্মীরে ২৭ বছরে এক লাখ মুসলিম হত্যা’

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ১৯৮৯ সালের জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত ৯৪ হাজার ২৯০ জন কাশ্মীরীকে হত্যা করেছে। এর মধ্যে ৭ হাজার ৩৮ জনকে কারাগারে হত্যা করা হয়। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক রিসার্স রিপোর্টে বলা হয়, এই হত্যাকা-ের ফলে ২২ হাজার ৮০৬ নারী বিধবা হয়েছেন এবং ১ লাখ ৭ হাজার ৫৪৫ শিশু এতিম হয়েছে। এই রিপোর্টে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী দ্বারা ১০ হাজার ১৬৭ জন নারী ধর্ষণের শিকার হয় এবং ১ লাখ ৬ হাজার ৫০টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। রিপোর্ট আরো জানায়, ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের অভিযানে প্রায় ৮ হাজার মানুষ গুমের শিকার হয়।

 

1460390462_p-6

এই রিপোর্টে গুরুত্বের সাথে উল্লেখ করা হয় গত সাত বছরে ভারতীয় পুলিশ তথাকথিত জননিরাপত্তা আইনের অধীনে প্রায় এক হাজারের বেশি ছাত্র, যুবক এবং স্বাধীনতাকামী হুররিয়াত নেতাদের গ্রেফতার করেছে। এর মধ্যে মাসাররাত আলমও রয়েছেন। হুররিয়াতের বর্ষীয়ান নেতা সাইয়েদ আল গিলানীকে গৃহবন্দী করা হয়েছে এবং এখন পর্যন্ত ২৩৫ দিন অতিবাহিত হয়েছে। এমনকি এ সময়ের মধ্যে তাকে জুমার নামাজও পড়তে দেয়া হয়নি। অন্য নেতাদের মধ্যে সাব্বির আহমেদ শাহ, মুহাম্মাদ ইয়াসিন মালিক, নাঈম আহমেদ খান, জাফর আকবার ভাট, আছিয়া আন্দ্রাবি এবং অন্যদের মধ্যে কাউকে গৃহবন্দি অথবা কাউকে জেলে বন্দি করে রাখা হয়েছে। তাদের রাজনৈতিক কর্মকা-ে অংশগ্রহণের অধিকার পর্যন্ত হরণ করা হয়েছে। রেডিও তেহরান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে