,

‘জিয়ার মাজার সরানোর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না’

Zia-graveনিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর চেষ্টা করা হলে পরিনাম ভালো হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন বলেন, আপনারা (আ’লীগ) সরকার জিয়ার মাজার সরানোর জন্য অনেক যড়যন্ত্র করছেন। কিন্তু আমরা চাই এ নিয়ে বাড়াবাড়ি করবেন না। তাহলে এর পরিমাণ ভালো হবে না। সুতরাং নিজেদের নিয়ে নিজেরা ব্যাস্ত থাকেন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার পুরো নির্বাচন প্রক্রিয়াকে নষ্ট করে দিয়েছে। ভবিষ্যতে এরজন্য তাকে বিচারের আওতায় আনা হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আল কমিউনিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ উদ্দিন বকুল, সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে