,

মিসরে পাঠানো হচ্ছে সেই বিমান ছিনতাইকারীকে

mustafa20160407092322আন্তর্জাতিক ডেস্ক : ইজিপ্ট এয়ারের বিমানের সেই ছিনতাইকারীকে হস্তান্তরে মিসরের এক আবেদনে সাড়া দিয়েছে সাইপ্রাস। মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাস কর্তৃপক্ষ ওই ছিনতাইকারীকে হস্তান্তর করতে সম্মত হয়েছে।

৫৯ বছর বয়সী মিসরীয় নাগরিক সেইফ এল দিন মুস্তফা ভূয়া বিস্ফোরক বেল্ট ব্যবহার করে গত ২৯ মার্চ মিসেরর অভ্যন্তরীন রুটে চলাচলকারী একটি বিমান সাইপ্রাসে অবতরণ করাতে বাধ্য করে। পরে সাইপ্রাসের লারকানা বিমানবন্দরে কয়েক ঘণ্টার আলোচনা শেষে ৮২ যাত্রী বহনকারী ওই বিমান থেকে বেরিয়ে এসে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পন করেন তিনি।

সাইপ্রাসের সরকারি এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, মুস্তফাকে দেশে ফেরত পাঠাতে এখন বৈধ প্রক্রিয়া শুরু হবে। প্রাসঙ্গিক প্রক্রিয়া শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে দ্রুত ফেরত পাঠানো হবে বলে প্রত্যাশা করছেন তিনি। তবে এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। হস্তান্তরের কাগজ প্রস্তুত না হওয়া পর্যন্ত পুলিশি জিম্মায় থাকবেন ওই ছিনতাইকারী।

১৯৯৬ সালের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তরে মিসরের রাষ্ট্রীয় প্রসিকিউটর আবেদন করেছেন। মিসর কর্তৃপক্ষ বলছে, মুস্তফা মানসিক ভারসাম্যহীন। তবে মুস্তফা বলছেন, তিনি সাবেক স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করার জন্য ওইদিন বিমান ছিনতাই করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে