,

সালমার গানের মডেল সুজানা !

1431943687বিনোদন প্রতিবেদক : চমকে পরিপূর্ণ নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় শিল্পী মৌসুমী আক্তার সালমা। তবে শুধু অডিও নয়, ভিডিওসহ এ গানটি প্রকাশ পাবে তার। আর চলতি সময়ের আলোচিত মডেল সুজানা জাফর তার এ গানটিতে মডেল হিসেবে পারফর্ম করেছেন। এই প্রথম সালমার কোনো গানে মডেল হিসেবে দেখা যাবে সুজানাকে।

সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাইঙ্গা পড়ে’- শীর্ষক এ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। আহমেদ রাজিবের সুরে এ গানটির সংগীতায়োজন করেছেন মাসুম। গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। বিভিন্ন মনোরম লোকেশনে সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সালমা বলেন, এর আগে আমার প্রায় সব মিউজিক ভিডিওতে আমিই পারফর্ম করেছি। কিন্তু এবার এ গানটিতে সুজানা আপু মডেল হিসেবে কাজ করেছেন।

অনেক ভালো আয়োজনের একটি ভিডিও হয়েছে এটি। সব মিলিয়ে আমি আশাবাদী যে গানটিও অডিও এবং ভিডিও দুটিই সবার ভালো লাগবে বলে। সুজানা বলেন, সালমা এ গানটি অনেক ভালো গেয়েছে। গানটির কথা, সুর ও সংগীত পছন্দ হয়েছে আমার। সব মিলিয়ে গানটি দর্শকদের জন্য একটি বড় চমক হয়েই ধরা দেবে বলে আমার বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা