,

ভাষা বিড়ম্বনায় মুস্তাফিজ

mustafiz20160407053013স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। তার বিপক্ষে ব্যাটিং করতে মাঠে নামার সময় বুক ধুরু ধুরু করে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। তবে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে সমস্যা পরেছেন কাটার মাস্টার। টাইগার এই বোলারের সমস্যা ক্রিকেট নয়, তার মূল সমস্যা ভাষা।

বাংলাদেশের দলের বাইরে একা প্রথম বারের মত বিদেশ সফর করছেন মুস্তাফিজ। বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দী কোনটাই ঠিক মতো পারেন না তিনি। তাই মূল সমস্যা হয়ে দাড়াচ্ছে এখন যোগাযোগ ব্যবস্থা। হায়দারাবাদে একজনও বাঙালি নেই। মেন্টর ভিভিএস লক্ষণের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু খুব একটা কথা হয়নি। নিজেই মজা করে বললেন, ‘খুব বেশি কথা না হওয়ার কারণও ওই যোগাযোগের সমস্যা।’

তবে মুস্তাফিজের জন্য আশার খবর হলো, দলে রয়েছে অনেকগুলো পরিচিত মুখ। মুস্তাফিজকে প্রশংসায় ভাসানো আশিস নেহরার সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কে জানে ফেরার সময়ে সত্যি সত্যি বন্ধু বানিয়েই ফিরতে পারেন মুস্তাফিজ!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে