,

মা হওয়ার খবর নিশ্চয় সবাইকে জানাব : কারিনা

Kareena-Kapoor20151005101808বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারে নাকি নতুন অতিথি আসতে চলেছে? সাইফ-কারিনার সংসারে আসছে নতুন অতিথি—এমন গুজব সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে! এমন গুজব কিন্তু এমনি এমনি ছড়ায়নি। সত্যতা কিছুটা আছে এই গুজবের। সেটা হলো বান্দ্রার একটি হাসপাতালে সম্প্রতি নাকি সোনোগ্রাফি করাতে এসেছিলেন পতৌদি পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান। আর তাতেই দুয়ে দুয়ে চার করছেন অনেকে। তাহলে কি সত্যিই মা হতে চলেছেন কারিনা?

কারিনা মা হতে যাচ্ছেন—এই গুঞ্জন এখন বলিউডপাড়া ছাড়িয়ে রীতিমতো হানা দিয়েছে ভারতীয় মিডিয়ায়ও। আর কারিনার মা হওয়ার এই গুঞ্জনের পারদ আরো চড়েছে সম্প্রতি কারিনার বেশ কিছু কর্মকাণ্ডে। সম্প্রতি একের পর এক ছবির অফার ফিরিয়ে দিচ্ছেন কারিনা। বাড়ি থেকেও নাকি বাইরে বের হতে খুব একটা বেশি দেখা যাচ্ছে না কারিনাকে। ভারতে আসছেন প্রিন্স উইলিয়াম ও কেট, তাঁদের সঙ্গে ডিনারে যাওয়ার ক্ষেত্রেও নাকি অনিচ্ছা প্রকাশ করেছেন সাইফ-ঘরণী। ফলে কারিনার মা হওয়ার সম্ভাবনাকে মোটেই উড়িয়ে দিতে চাইছেন না তাঁর ভক্তরা। এরই মধ্যে চারদিকে চাউর হয়ে গেছে এ খবর।

অন্যদিকে, কারিনার ঘনিষ্ঠ মহল নাকি কারিনার মা হওয়ার কথা স্বীকার করে নিয়েছে। তবে এখনই কারিনা তাঁর মা হওয়ার খবর বাইরে প্রকাশ করতে চাইছেন না বলেও অনেকে মনে করছেন। ফলে গুঞ্জনের পারদ চড়ছে। তবে প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন কারিনা। তিনি বলেন, ‘এসব বাজে খবর। আরো দুই বছর পর আমি আর সাইফ আমাদের পরিবার বাড়ানোর কথা ভাবব। তার আগে এসব নিয়ে ভাবছি না। আর মা হওয়ার খবর আমি নিশ্চয়ই সবাইকে জানাব। মোটেই লুকিয়ে রাখব না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে