,

রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, সাবেক রাষ্ট্রদূতের সাজা বহাল

photo-1460006250নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের দায়ে সাবেক রাষ্ট্রদূত এ কে এম নাজিমউল্লাহ চৌধুরীর তিন বছরের সাজা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন খুরশীদ আলম খান ও আসামিপক্ষে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিভিত্তিতে আরব আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী। এ সময়ের মধ্যে সেখানে তিনি অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নাম করে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে ২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুদকের উপপরিচালক আবদুল্লাহ হিল জাহিদ। একই বছর ২৮ আগস্ট অভিযোগপত্র জমা দেওয়া হয়। ১৬ নভেম্বর নিম্ন আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ২২ লাখ টাকা জরিমানা করেন। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট তাঁর সাজা কমিয়ে তিন বছর কারাদণ্ড ও ছয় লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা ধার্য করেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন নাজিমউল্লাহ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা