,

হৃতিকের বিরুদ্ধে আব্রাহামের মামলা

Hrithikবিনোদন ডেস্ক : ভালোই ফাপরে দিন কাটছে বলিউড সুপারহিরো হৃতিক রোশনের। কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার সেই সম্পর্কের জের ধরেই মামলার শিকার হলেন নায়ক।

জানা গেছে, সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ ভারতীয় দণ্ডবিধির ২৯৫ নম্বর ধারায় ফৌজদারি মামলা করা হয়েছে হৃতিকের বিরুদ্ধে। মামলার বিবরণে বলা হয়, কঙ্গনার দিকে মৌখিক আক্রমণ শোনাতে গিয়ে গেল ২৮ জানুয়ারি হৃতিক টেনে এনেছিলেন পোপের প্রসঙ্গ। কঙ্গনাকে নিয়ে করা এক টুইটে হৃতিক লিখেছিলেন, ‘যে নারীকে জড়িয়ে মিডিয়ায় আমার নাম ছড়ানো হচ্ছে, এর চেয়ে পোপের সঙ্গে জড়ালে বেশি খুশি হতাম।’

এতেই ক্ষেপেছেন ক্রিশ্চান ভয়েজ নামক সংগঠনের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই। তার অভিযোগ, পোপ বলতে নিশ্চিতভাবেই হৃতিক আসলে পোপ ফ্রান্সিসের কথাই উল্লেখ করেছেন।

হৃতিককে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে তাতে আরো বলা হয়েছে, ক্যাথলিক ক্রিশ্চানদের ধর্মানুযায়ী সমকামিতা অপরাধ। সেখানে পৃথিবীতে রোমান ক্যাথলিকদের প্রধানকে নিয়ে সেই ধরনের একটি সম্পর্কের ইঙ্গিত অত্যন্ত গর্হিত অপরাধ। সজ্ঞানে করা হৃতিকের এই মন্তব্য ক্ষমার যোগ্য নয়।

সেই সঙ্গে বলা হয়েছে, পোপকে জড়িয়ে এমন অরুচিকর মন্তব্যের জন্য আগামী সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। নয়তো তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বেচারা হৃতিক, সময়ের ফের কাকে বলে ভালোই ঠের পাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা