,

মায়ের পেটে গুলিবিদ্ধ সুরাইয়ার এক চোখ নষ্ট হয়ে গেছে

008_202642-500x333নিউজ ডেস্ক : চিকিৎসকরা জানিয়েছেন, ওই চোখ দিয়ে দেখার কোনো সম্ভাবনা নেই। এর প্রভাবে তার বাম চোখও ক্ষতিগ্রস্ত হতে পারে।

মঙ্গলবার সুরাইয়ার মা নাজমা পারভীন বলেন, ‘পেটের ভিতরে গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে গেলও এক বছরের শিশু সুরাইয়া ডান চোখে আর কখনোই দেখবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ’

এর আগে সোমবার নাজমা এবং তার স্বামী বাচ্চু মিয়া সুরাইয়াকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন। সেখান থেকে বাংলাদেশ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. কাজী সাব্বির আনোয়ারের পরামর্শ নেন।

পরীক্ষা করে সাব্বির আনোয়ার জানান, সুরাইয়া ডান চোখে এখন কিছুই দেখে না। ভবিষ্যতেও দেখার সম্ভাবনাও নেই। বাম চোখ ভালো রাখতে হলে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।

গত বছর ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দু’পক্ষের সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয় সুরাইয়া। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তাকে মায়ের গর্ভ থেকে বের করা হয়। এ সময় আব্দুল মমিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ভাগ্যচক্রে বেঁচে যায় পেটের ভিতর গুলিবিদ্ধ সুরাইয়া।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা