,

‘সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের নাগরিকদের ভোট দেয়ার অধিকার সমর্থন করে যুক্তরাষ্ট্র’

nisha-bisoalনিউজ ডেস্ক : সুষ্ঠু ও প্রতিশ্রুতিশীল নির্বাচনে বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভোট দেয়ার অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মুক্তভাবে কথা বলা, মুক্তভাবে ধর্ম চর্চা, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। কারণ, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দু’দেশের মানুষের ডিএনএ’তেই রয়েছে গণতন্ত্রের বসবাস।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনায় এসব কথা বলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। এ কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে। ২৯ মার্চ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ওই আলোচনা আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা, জেমস মরিয়ার্টি, রাষ্ট্রদূত তেজি, হাউয়ি শফার।

নিশা দেশাই বিসওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে অন্য কোন দেশ বাংলাদেশি পণ্য বেশি কেনে না। প্রতি বছর ৫০০ কোটি ডলারেরও বেশি অর্থের পণ্য বাংলাদেশ থেকে কেনে যুক্তরাষ্ট্র। এসব পণ্য বাংলাদেশে তৈরি। এর ফলে লাখ লাখ মানুষের জীবনমানের সহায়ক হয়। দীর্ঘদিন বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্রের জনগণ। জঙ্গি ও সন্ত্রাস বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও অন্য অনেক সমাজের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এসব জঙ্গি বা সন্ত্রাসী কর্মকা- মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করছে। এর বিরুদ্ধে চলমান লড়াইয়ে আমরা বাংলাদেশের পাশে থাকবো। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামেও আমরা বাংলাদেশের পাশে থাকবো।

নিশা দেশাই বলেন, আগামী দশকগুলোতে আমাদের জন্য রয়েছে নতুন নতুন ক্রমবর্ধমান জটিল চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে ন্যায়নিষ্ঠ পদক্ষেপ নিতে হবে ও সমস্যার সমাধান করতে হবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ৪৫ বছর ধরে একে অন্যের সঙ্গে আছে। আমি দৃঢ় আস্থাশীল যে, হাতে হাত ধরে আমাদের দু’দেশের মানুষ কাজ করার কারণে এমন কোন সমস্যা থাকবে না যার সমাধান করা যাবে না, আমরা সমাধান করতে পারবো না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে