,

সাতক্ষীরায় যেমন কাটছে মুস্তাফিজের দিন

photo-1459255094স্পোর্টস ডেস্ক : কীভাবে তাঁর হাত থেকে বের হয় দুর্দান্ত ডেলিভারিগুলো? মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত কাটারগুলো বিশ্লেষণ করতে গিয়ে গলদঘর্ম হতে হচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের। প্রতিনিয়তই নতুন নতুন চমক দেখিয়ে চলেছেন বাঁহাতি এই তরুণ পেসার। কিন্তু এই মুহূর্তে মুস্তাফিজ সাতক্ষীরায় যেভাবে অবসর কাটাচ্ছেন, তাতে বোঝার কোনো উপায় নেই যে, এই মানুষটিই মন্ত্রমুগ্ধ করে রেখেছেন ক্রিকেট বিশ্বকে। মঙ্গলবার সকালে তাঁর বাড়ি গিয়ে দেখা যায়, অত্যন্ত খোলামেলাভাবে সবার সঙ্গে কথাবার্তা বলছেন। হাসিখুশি আর গল্পগুজবের মধ্যে কাটিয়ে দিচ্ছেন দিন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে সদ্যই দেশে ফিরেছেন মুস্তাফিজ। কিছুদিন নিরিবিলিতে কাটানোর জন্য সঙ্গে সঙ্গেই চলে গেছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। সেখানে নিজ গ্রামের তমাল তরুর ছায়ার নিচে মুস্তাফিজ কাটাচ্ছেন নিরুদ্বিঘ্ন সময়। বেশ কিছুদিন পর বাবা-মায়ের সান্নিধ্যে এসে মুস্তাফিজ পরিণত হয়েছেন নিতান্তই সাদামাটা এক মানুষে। পরিবারের ছোট্ট শিশুদের কোলে তুলে আদর করছেন। আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করছেন, আর গ্রামের ছায়ায় উন্মুক্তভাবে ঘুরে বেড়িয়ে ফিরে যাচ্ছেন সেই শিশুকালের পুরোনো দিনগুলিতে। মা তার জন্য ভালো খাবার রান্না করছেন। আর বাবা পছন্দের বাজার করে নিয়ে আসছেন।

খুব বেশিদিন অবশ্য এই নিরবচ্ছিন্ন অবসর কাটাতে পারবেন না মুস্তাফিজ। পুরোনো দিনের বন্ধুবান্ধব, স্কুলের শিক্ষক, প্রতিবেশী, স্বজন, বাবা মা ও ভাইদের সঙ্গে কয়েকদিন কাটিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরতে হবে এই বাঁহাতি পেসারকে। তার আগ পর্যন্ত গ্রামের আলো-হাওয়া প্রাণভরে উপভোগ করতে চান বলেই জানিয়েছেন মুস্তাফিজ। আগেকার মতো আবারও উন্মুক্ত রাস্তায় মোটরসাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর সুযোগটা হাতছাড়া করছেন না। স্কুল মাঠে ও বাজারঘাটে গিয়ে আপনজনদের সঙ্গে কথাবার্তা বলছেন। সোমবার রাতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের এক সংবর্ধনা অনুষ্ঠানে মুস্তাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার নজর কেড়ে নিয়েছিলেন।

বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়ার পর নতুন একটি পরিবারও পেয়েছেন মুস্তাফিজ। সতীর্থ ক্রিকেটারদের নিয়ে গড়া এই পরিবারও তাঁর কাছে একই রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এই পরিবারের দুই সদস্য তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করায় মুস্তাফিজও পেয়েছিলেন দারুণ আঘাত। এনটিভির সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেছেন, ‘তাসকিন ও সানিকে ওয়ার্ল্ড টি-টুয়েন্টিতে নিষিদ্ধ করার ঘটনায় ব্যথা পেয়েছিলাম। এক পরিবারের কেউ অসুস্থ হলে মনটা যেমন খারাপ হয়ে যায়, এ ক্ষেত্রেও তাই হয়েছিল। আমরা পরস্পরের খেলা থেকে নিজেরা শিখি।’

এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ২২ রানের বিনিময়ে মুস্তাফিজ নিয়েছিলেন পাঁচটি উইকেট। এটাই এখন পর্যন্ত এবারের আসরের সেরা বোলিং ফিগার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে