,

শাহবাগে সাউন্ড গ্রেনেড ছুড়ে নার্সদের সরাল পুলিশ

shabag221459324429নিজস্ব প্রতিবেদক : পুলিশ শাহবাগে সাউন্ড গ্রেনেড, পেপার স্প্রে, জলকামান ও লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে বিক্ষোভকারী নার্সদের।

বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশের রায়ট কার থেকে তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। জলকামান দিয়ে গরম পানি ও পেপার স্প্রে ছোড়া হয় বিক্ষোভকারীদের ওপর। এরপর বিক্ষোভকারী নার্স এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারী নার্সরা রাস্তায় শুয়ে পড়েন। পরে পুলিশ তাদের সরিয়ে জাদুঘরের সমানে নিয়ে যায়।

পরীক্ষা পদ্ধতির বদলে মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) সদস্যরা। বেলা পৌনে ১১টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। এরপর দুপুর ১টার দিকে প্রশাসনের পক্ষ থেকে ওই স্থান থেকে সরে যাওয়ার জন্য তাদের ১৫ মিনিটের আল্টিমেটাম দেওয়া হয়।

ফারুখ হোসেন জানান, গতকাল ২৮ মার্চ বাংলাদেশ সরকারি কর্মকমিশন তাদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৩ হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পূর্বের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভের ফলে শাহবাগে সবকটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কর্মব্যস্ত দিনে সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীদের সরানোর পর আবার যান চলাচল শুরু হয়। রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে