,

মহাসচিব হয়েই কারাগারে ফখরুল

Fakrulনিউজ ডেস্ক : বিএনপির সদ্য ভারমুক্ত হওয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানার নাশকতার দুই মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুল ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে একটি মামলায় জামিন মঞ্জুর করলেও অপর দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী।

মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ সাংবাদিকদের জানান, পল্টন থানার নাশকতার ৪/১-২০১৫ নম্বর মামলায় জামিন দিলেও ৫/১-২০১৫ ও ৭/১-২০১৫ নম্বর মামলায় তা নামঞ্জুর করেছেন আদালত।

এদিকে গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ।

গত বছরের ৫ জানুয়ারি সরকার বিরোধী হরতাল অবরোধে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ অন্তর্বর্তীকালীন জামিন দেন।

মির্জা ফখরুলের ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলে গেলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সাথে মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এছাড়াও হাইকোর্টকে রুলটি নিষ্পত্তি করতে বলেন। পরে হাইকোর্ট গত বছরের ২৪ নভেম্বর রুল নিষ্পত্তি করে ওই তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন।

এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি সিলেটে বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য দৃষ্টিগোচরে আনলে তার কাছে ব্যাখ্যা চান পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এরপর ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ব্যাখ্যাসহ জামিনের আবেদন করেন আপিল বিভাগে। শুনানি শেষে ১৫ দিনের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন দেয়া হয়। ওই নির্দেশ অনুযায়ী আজ (বুধবার) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল।

এর আগে সকালে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার কথা জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে