বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পদ্ম’ হয়ে আসছেন জয়া আহসান

photo-1459231119বিনোদন প্রতিবেদক : ছবির নাম ‘লাল মোরগের ঝুঁটি’, পরিচালনা করছেন নুরুল আলম আতিক। গত ২২ মার্চ থেকে ছবিটির শুটিং হয় কুষ্টিয়ায়। ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আতিকেরই ‘ডুবসাঁতারে’র নায়িকা জয়া আহসান। এ মুহূর্তে কলকাতায় রয়েছেন জয়া। তবে শুটিংয়ের জন্য আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসবেন তিনি। জয়া বর্তমানে কলকাতায় অরিন্দম শীলের পরিচালনায় ‘ঈগলের চোখ’ নামে একটি ছবিতে কাজ করছেন।

নুরুল আলম আতিক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা গত ২২ তারিখ থেকে কুষ্টিয়ায় শুটিং করছি। টানা কাজটি শেষ করতে চাই। এ ছবিতে জয়া আহসানের সঙ্গে চুক্তি হয়েছে। তিনি বর্তমানে কলকাতায় একটি ছবিতে কাজ করছেন। আগামী মাসের প্রথম দিকেই তিনি আমাদের সঙ্গে কাজে যোগ দেবেন। পদ্ম নামের একটি চরিত্রে কাজ করবেন তিনি। জয়া আহসান দুই বাংলারই অনেক জনপ্রিয় অভিনেত্রী। অনেক ভালো কাজ করেন তিনি। তিনি এই ছবিতে যে চরিত্রে কাজ করবেন, সেটিও অনেক গুরুত্বপূর্ণ।’

নুরুল আলম আতিক আরো বলেন, ‘চরিত্রের জন্য আমি গল্প অনুযায়ী সঠিক শিল্পীকে নেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করছি সুন্দর একটি ছবি সবাইকে উপহার দেওয়ার। আশা করি, কাজটি আপনাদের ভালো লাগবে।’

সরকারি অনুদানের এই ছবিতে আরো অভিনয় করছেন লায়লা হাসান, মামুনুর রশীদ, জয়রাজ, জ্যোতিকা জ্যোতি ও দোয়েল।

আগামী ৮ এপ্রিল বাংলাদেশে মুক্তি পাবে জয়ার নতুন ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’। সাফি উদ্দিন সাফির পরিচালনায় এতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন শাকিব খান ও ইমন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান