,

বাংলাদেশের ম্যাচে বাতি নেভানোর কৈফিয়ত চায় আইসিসি

bd_vs_nz_8277স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে ফ্লাডলাইট বিভ্রাটের ঘটনায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কাছে কৈফিয়ত তলব করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি জানতে চেয়েছে, ইডেনে কেনো এমন হল? বিশ্বকাপ ম্যাচে এমন অবাঞ্ছিত ঘটনা ঘটলো কেনো? এছাড়া ফাইনালে যেন এমন ঘটনা আর না ঘটে তার নিশ্চয়তাও চেয়েছে আইসিসি।

গত শনিবার ইডেনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আচমকাই ফ্লাডলাইট নিভে যায় ইডেনের। মিনিট দশেক বন্ধ থাকার পর তা আবার চালু হয়। এ নিয়ে তীব্র বিতর্কও বেঁধে যায় সিএবিকে।

সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, সিস্টেমে কোনো সমস্যা পাওয়া যায়নি। কেউ একজন সুইচ অফ করে দিয়েছিল। যার ফুটেজ আছে সিএবির কাছে।

তবে এতেই ক্ষান্ত হননি সমালোচকরা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন- সৌরভ কি তা হলে সিএবি -এ অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত দিয়েছেন।

২৪ ঘণ্টার মধ্যে আবার নতুন নাটক শুরু হয়। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে এ ঘটনায় পুলিশি তদন্ত চান। পুলিশ কমিশনারের থেকে সময় চেয়েছেন।
তবে সিএবি’র বোর্ডসভা জানিয়েছে- এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুষ্ঠু ভাবে বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা। শনিবারের ঘটনা একটা ‘স্রেফ ভুল’। সেটা ইচ্ছাকৃত না অনভিপ্রেত, তা বের করার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ফাইনাল আয়োজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে