,

দুই ছবির কাজ নিয়ে ফিরছেন রেসি

44998868745বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি বিয়ে করে সংসার জীবনে মনোযোগী হলেও অভিনয়ের টানে আবারও গত বছর কাজ শুরু করেন। কাজে ফেরার সঙ্গে সঙ্গে দুটি ছবির প্রস্তাব পান তিনি। এর মধ্যে একটি হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘লাল সবুজের সুর’। এটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। অন্যটি বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘শূন্য’।
দুটি ছবির কাজ শেষপর্যায়ে রয়েছে। ছবি দুটি নিয়ে রেসি বলেন, অনেকদিন পর দুটি ছবি নিয়ে ফিরছি আমি। মা,জ,অ

‘লাল সবুজের সুর’ ছবির আর কয়েকদিন শুটিং বাকি রয়েছে। মুক্তিযুদ্ধে অংশ নেয়া কিশোরদের নিয়ে নির্মিত হচ্ছে এটি। এরই মধ্যে ডাবিংয়ের কাজও চলছে। আর বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবির গানের কাজ বাকি রয়েছে। এ ছবির গল্পটি পরিবারকেন্দ্রিক। ওমর সানী আমার বিপরীতে অভিনয় করেছেন। দুটি ছবি দুই ধাঁচের। কাজগুলো দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ‘লাল সবুজের সুর’ ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মাণ হচ্ছে। এ ছবির গল্প লিখেছেন শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। ২০১২ সালের ২২শে জুন চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে বিয়ে করেন রেসি।

এরপর ২০১৩ সালের ২২শে জুলাই এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। উল্লেখ্য, ২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন রেসি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর একে একে প্রায় ৩০টি ছবিতে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হচ্ছে এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা