,

আজই উঠতে পারে তনুর লাশ

3কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের ৮দিন পর গতকাল কবর থেকে লাশ তুলে আবারো ময়না তদন্তের আদেশ দিয়েছেন আদালত। এই আদেশের পর গতরাতে তনুর কবর পুলিশি পাহারা দেয়া হয়েছিল।

আজ মঙ্গলবার সকালে তনুর চাচা আলাল বাংলামেইলকে বিষয়টি জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুর আলমও বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, তনুর মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য কিছুক্ষণের মধ্যে বৈঠক বসবে। আজই তোলা হতে পারে লাশ।

তনু ইস্যুতে মুখপাত্র কুমিল্লার পুলিশ সুপার। তাই এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না বলে জানান তিনি। তাছাড়া বিষয়টি সরাসরি ‘ওপর মহল’ তদারকি করছে বলেও জানান তিনি।

এদিকে গতকাল সোমবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম লাশ তুলে পুনরায় ময়নাতদন্তের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলমের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তনুর লাশ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম।

এদিকে তনু হত্যাকাণ্ডের ৮ দিন পার হলেও হত্যাকারীরা শনাক্ত কিংবা গ্রেপ্তার হয়নি। প্রতিদিনের মতো গতকাল সোমবারও তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছে। আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে কুমিল্লায়।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে