,

‘দুই মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত’

 

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘দুই মন্ত্রীর গাড়িতে স্বাধীন দেশের মানুষ পতাকা দেখতে চায় না। আদালতে সাজা পাওয়ার পরও যদি তাদের গাড়িতে এই পতাকা থাকে, তাহলে দেশের মানুষ লজ্জা পাবেন ।’রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

mahbub_98680

খন্দকার মাহবুব বলেন, ‘দুজন মন্ত্রী যে ভাষায় প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারকদের নিয়ে জঘন্য মন্তব্য করেছেন, এরপর তারা গাড়িতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এটি দেশের জন্য মঙ্গলজনক নয়। এই দুই মন্ত্রী প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি ও আদালতকে নিয়ে জঘন্য ভাষায় কটাক্ষ করেছেন। তাদের মন্ত্রী পদে বহাল থাকা মোটেও উচিত নয়।’

খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, ‘শপথভঙ্গের অপরাধে সর্বোচ্চ আদালত দোষী সাব্যস্ত করে দুই মন্ত্রীকে সাজা দিয়েছেন। নৈতিকতার বিষয় থাকায় তাদের অবিলম্বে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। যদি তারা পদত্যাগ না করেন, তবে প্রধানমন্ত্রীর উচিত তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা।’

বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহাবুদ্দিন খোকন বলেন, ‘দুজন মন্ত্রীকে জরিমানা করে যে সাজা দেওয়া হয়েছে তা লঘু দণ্ড। এই শাস্তি আরো বেশি হওয়া উচিত ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়েছিল। তাতে তার প্রধানমন্ত্রিত্বের পদ চলে যায়। আমরা মনে করি, আপিল বিভাগ দুই মন্ত্রীকে যে সাজা দিয়েছেন, এজন্য তাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিত।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা