,

বন্যার্তদের সাহায্যে জ্যাকলিন

jacqueline20160324100218বিনোদন ডেস্ক : তারকা মানেই শুধু পর্দায় গ্ল্যামারের আভা ছড়াবে এমন নয়। তারকা মানে মন মানসিকতাতেও হতে হয় একজন আদর্শ মানুষ। আর তাই রুপের সৌন্দর্যে আলো ছড়ানো শ্রীলংকান বংশোদ্ভুত বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজ এবার মনের আলো জ্বেলে দাঁড়ালেন তামিলনাড়ুর বন্যায় আক্রান্ত মানুষদের পাশে।

গেলো বছরের ডিসেম্বরে ভারতের তামিল নাড়ু রাজ্যে ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়ে প্রায় ২৮ লাখের মতো পরিবার। সেই বন্যায় প্রাণ হারায় প্রায় ৩২৫ জন মানুষ। তবে সময় অনেক গড়ালেও অনেকেই এখনো আগের অবস্থায় ফিরে যেতে পারেননি। আর তার ফলে গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।

এই সমস্যা সমধানের জন্য সম্প্রতি একটি এনজিও সংস্থার সাথে একসাথে কাজে নেমেছেন ‘মার্ডার-২’ দিয়ে আলোচনায় আসা তারকা জ্যাকলিন। বন্যার্তদের সাহায্য করার জন্য ফান্ড গঠন করতে অনুদান চেয়ে কাজ করবেন জ্যাকলিন।

এ কাজে এর পূর্বে তামিল সুপারস্টার রজনীকান্ত ও বলিউড সুপারস্টার শাহরুখ খানও এগিয়ে এসেছিলেন। নিজেরা দিয়েছিলেন মোটা অংকের অনুদানও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে