,

বেতন বাড়ানোর দাবিতে গ্রাম পুলিশদের অনশন

1458804543নিউজ ডেস্ক : চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের সমান বেতনের দাবিতে অনশন করছেন গ্রাম পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। বিকাল পাঁচটা পর্যন্ত এই অনশন চলবে বলে জানিয়েছেন অনশনকারীরা।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ আলীম জানান, সরকার চতুর্থ শ্রেণির কর্মচারীদের যে বেতন দেয় সে পরিমাণ বেতন আমরা দাবি করছি।

তিনি জানান, দাবি পূরণ না হলে ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে গ্রাম পুলিশ সদস্যরা কালোব্যাজ ধারণ করবে। এছাড়া ১০ মে থেকে তিনদিন ইউনিয়ন পরিষদে হাজিরা বর্জন করবে। এরপরও দাবি মানা না হলে ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত থানায় হাজিরা বর্জন করা হবে।

গ্রাম পুলিশদের মাসিক বেতন তিন হাজার টাকা। এই টাকাও দুই ভাগে দেওয়া হয়। অর্ধেক বেতন ইউনিয়ন পরিষদের কোষাগার এবং বাকিটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেয়া হয়। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে দফাদার থাকেন, যার মাসিক বেতন ৩ হাজার ৪০০ টাকা। এই টাকাও দুই ভাগে দুই জায়গা থেকে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে