,

আইন মেনেই গুলি চালানো হয়েছে: বিজিবি মহাপরিচালক

1458804961বিশেষ প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছিল। গুলি ছোড়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আজিজ আহমেদ। বিজিবির সদস্যদের জন্য মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গুলির ঘটনা সম্পর্কে আজিজ আহমেদ বলেন, তখন রাত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আর কোনো উপায় ছিল না। বিজিবি গুলি চালাতে বাধ্য হয়েছিল। গুলি চালানোর ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি করা হয়েছে।

গত ২২ মার্চ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একাধিক স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কয়েকজন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা