মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মবাড়িয়ায় মা-ছেলের মরদেহ উদ্বার

news_img (3)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় দিলারা বেগম (৫৫) ও ইমামুল হক (২৫) নামে মা-ছেলের মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোটবাকাইল গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দিলারা বেগম ছোটবাকাইল গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনে স্ত্রী।নিহত দিলারা বেগমের মেয়ে পাপিয়া আক্তার অভিযোগ করেছেন জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন চাচা নুর হোসেন তার সাঙ্গপাঙ্গরা তাদের হত্যা করেছে।

নিহত দিলারা বেগমের মেয়ে পাপিয়া আক্তার অভিযোগ করে জাানান, গত ২০০৯ সাল থেকে তার চাচা নূর হোসেনের সঙ্গে জায়গা-জমি নিয়ে তার বাবা আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলাও চলছে। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার চাচার লোকজন তার মা ও ভাইকে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ফেলে রাখে। পরে বিকেলে তার বাবা আনোয়ার হোসেন বাড়িতে গিয়ে পুকুরে দিলারা ও ইমমুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্টে দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী