,

ত্রিপুরা থেকে আসছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ

qixxupgনিজস্ব প্রতিবেদক : ভারতের ত্রিপুরা থেকে কুমিল্লার দক্ষিণ উপকেন্দ্রে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। এ বিদ্যুৎ কুমিল্লা ও তার পার্শ্ববর্তী এলাকায় ব্যবহৃত হবে।

বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়ার উদ্বোধন করবেন। ওই সময় দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এ বিষয়ে মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে দ্বিতীয় আন্তদেশীয় গ্রিড সংযোগ স্থাপন করা হয়েছে। কুমিল্লা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ ঘাটতি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) নির্মিত প্রথম আন্তদেশীয় গ্রিড সংযোগের মাধ্যমে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়।

সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ারুল ইসলাম, অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউস, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা