,

প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন আবদেসালাম গ্রেপ্তার

 

 
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেসালামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। বেলজিয়ামের সন্ত্রাস বিরোধী পুলিশ তাকে রাজধানী ব্রাসেলসের মোলেনবেক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলি হলে পায়ে গুলিবিদ্ধ হন তিনি।

2016_03_19_08_58_13_UMZhmG56sV0wrH5xyfQRyU9dzgLdq2_original

নভেম্বরের প্যারিস হামলার পর, চারমাস ধরে ইউরোপ জুড়ে সালাহ আবদেসালামকে খুঁজছিল পুলিশ। অভিযানে মনির আহমেদ আলাজ নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নামও অভিযুক্তদের তালিকায় ছিল।শুক্রবার বিকালে শুরু হওয়া এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত। অভিযানচলাকালে একাধিক বোমা বিস্ফোরণের আওয়াজ হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

 

এই খবর জানার পর ইউরোপীয় ইউনিয়ন-তুরস্ক সম্মেলন ছেড়ে দেশের পথে রওনা হয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল।ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ বলেছেন, তার দেশ আশা করে, যত দ্রুত সম্ভব আব্দেসালামকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হবে। এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ বলে মনে করলেও চূড়ান্ত নয় বলে মনে করেন তিনি।তিনি আরো বলেন, প্যারিস হামলার যারা পরিকল্পনাকারি বা যারা অর্থ সহায়তা দিয়েছে, তাদের সবাইকে গ্রেপ্তার না করার পর্যন্ত এ অভিযান চলবে।

 

উল্লেখ্য যে, গত নভেম্বরে প্যারিসের ওই হামলায় ১৩০ জন নিহত হয়। এরপর থেকেই সালাহ আবদেসালামকে খুঁজছিল ইউরোপের পুলিশ। ২৬ বছর বয়সী সালাহ আব্দেসালাম ফরাসি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছিলেন।সেখান থেকে গিয়েই তিনি প্যারিসে হামলা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে দেশটির পুলিশ। এর আগে সালাহ আবদেসালামকে গ্রেপ্তার করতে ব্রাসেলস এবং প্যারিসে কয়েক দফা অভিযান চালানো হলেও আটক করা যায়নি তাকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর