,

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি নার্সের সন্ধান দাবি

 

 

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ডিসেম্বরে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের বেডফোর্ড পার্ক এলাকায় বসবাসকারী বাংলাদেশি নার্স মাহফুজা রহমানের সন্ধানের দাবি জানিয়েছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি। গত বছর ৮ ডিসেম্বর বিকাল সাড়ে চারটার পর থেকে মাহফুজা রহমানের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। গত দুই সপ্তাহে মাহফুজা রহমানের সন্ধানে স্থানীয় পুলিশের অভিযান জোরদার হয়েছে।

মাহফুজা রহমানের (ইনসেটে) সন্ধানের দাবি বাংলাদেশি কমিউনিটিরপুলিশ জানায়, মাহফুজা নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর তার স্বামী মোহাম্মদ চৌধুরী ও ৯ বছরের মেয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। স্থানীয় বাংলাদেশিরা মাহফুজার স্বামীকে পুলিশের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

69b62cbbc14098fd6adba0c1fcb0d626-56e98be491e0c

সম্প্রতি বাংলাদেশি কমিউনিটি মাহফুজার সন্ধানের দাবিতে একটি মিছিল করে। মিছিলটি মাহফুজার পরিত্যক্ত বাসার সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন স্থানীয় কমিউনিটির আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার। বাড়ি বাড়ি গিয়ে মাহফুজার খোঁজ করার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব রয়েছে। কারও যদি কিছু ঘটে তাহলে আমাদের সবার প্রতিবাদ করা উচিত।

 

স্থানীয় বোর্ড-৭ কমিউনিটির সভাপতি অ্যাডালিন ওয়াকার সান্টিয়াগো বলেন, আমরা চাই সবাই পোস্টার হাতে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রচার করুন। মাহফুজা খুব আকর্ষণীয় ছিলেন। মাত্র ৩০ বছরের একনারী। যার ৯ বছরের এক মেয়ে রয়েছে। আমরা জানি না তার কী ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা