,

বগুড়ায় ভাইবোন গ্রেফতার ৭৫০০ পিস ইয়াবাসহ

 

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা শহরের শেরপুর সড়কে এসএ পরিবহনের সামনে থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ভাইবোনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,বগুড়া শহরতলির মাটিডালি মধ্যপাড়ার আলিফ উদ্দিন ও তার বোন শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগাড়া গ্রামের কোহিনুর বেগম।

388750d60dc742ee33a696a5667035bd-
র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মফিজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে এসএ পরিবহনে বুকিং দিয়ে একটি প্রেসার কুকার আনা হয়। এতে প্রেরক হিসেবে জনৈক সেলিম ও প্রাপক হিসেবে কোহিনুর বেগমের নাম ছিল। মঙ্গলবার রাত ৮টার পর গোপন খবরের ভিত্তিতে শহরের শেরপুর সড়কে এসএ পরিবহন অফিসের সামনে প্রেসার কুকারসহ আলিফ উদ্দিন ও কোহিনুর বেগমকে গ্রেফতার করা হয়।

 
র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান,জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রেসার কুকার খুলে এর ভেতর ১৯টি প্যাকেটে সাত হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
র‌্যাব বলছে, দীর্ঘদিন ধরেই দুই ভাইবোন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে