,

ব্রিটিশরা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পাচ্ছে

 

 

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ২০ মার্চের মধ্যে চূড়ান্ত করবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। দুটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে মনোনিত করে ‘আর্থিক’ প্রস্তাব দিতে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠানকেই পরামর্শক ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, প্রশিক্ষণের দায়িত্ব দিতে চায় সরকার। একটি প্রতিষ্ঠান পরামর্শক ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, প্রশিক্ষণে দিতে না পারলে দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

Shahjalal-Airport_4_1
মন্ত্রণালয় সূত্র জানায়, গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেকের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব দিতে ৪টি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করে বিমান মন্ত্রণালয়কে। গ্রুপ ফোর, রেডলাইন, রেসট্রাটা এবং ওয়েস্টমিনিস্টার নামে চারটি প্রতিষ্ঠানের নাম ছিল সেই তালিকায়। এর মধ্যে রেডলাইন, রেসট্রাটা’কে প্রাথমিকভাব চূড়ান্ত করে আর্থিক প্রস্তাব দিতে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের আর্থিক প্রতিবেদন নিয়ে ১৯ মার্চ আন্তঃমন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত করে ২০ তারিখের মধ্যে দায়িত্ব দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে