,

‘দ্য আমেরিকান ড্রিম’ থেকে পপি বাদ

pop 2বিনোদন প্রতিবেদক : কয়েকদিন আগেই ‘দ্য আমেরিকান ড্রিম’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ছবিটিতে চিত্রনায়ক সায়মন সাদিকের বিপরীতে অভিনয়ের কথা ছিল এ অভিনেত্রীর। কিন্তু চুক্তির এক মাস পার হতে না হতেই ছবিটি থেকে পপিকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা জসিম উদ্দিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র প্রবাসী। ছবির শুটিংয়ের জন্য খুব বেশি সময় নেই আমার হাতে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, চুক্তির পর থেকে পপির কথা ও কাজে কোনো মিল পাচ্ছি না। ছবিটির শুটিং শুরু হলেও তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ফলে পপিকে বাদ দিয়ে তার জায়গায় অন্য নায়িকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে এ বিষয়ে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছবিটিতে অভিনয় করার জন্য চুক্তি হলেও এর শুটিং কবে কোথায় হবে তার কিছুই আমাকে জানানো হয়নি। আমাকে না জানিয়েই নির্মাতা ছবিটির শুটিং শুরু করেছেন। আর এখন আমার সঙ্গে কোনো যোগাযোগ না করেই আমাকে বাদ দেয়া হচ্ছে বলে জানতে পেরেছি। একজন পরিচালকের কাছ থেকে এমন অপেশাদার আচরণ কখনই কাম্য নয়।’

এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কি না এ প্রশ্নের জবাবে তেমন কিছুই জানাননি এ অভিনেত্রী।

উল্লেখ্য, দ্য আমেরিকান ড্রিম ছাড়াও সম্প্রতি ‘দুই নয়ন’ নামে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পপি। পাশাপাশি রাজের নির্দেশনায় একটি বিজ্ঞাপনেও কাজ করার কথা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে