বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাশিয়ার

putinআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে হঠাৎ নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, যে লক্ষ্যে ছয় মাসের সামরিক অভিযানে নেমেছিল রাশিয়া, সে লক্ষ্যের অনেকখানিই অর্জন হয়ে গেছে। খবর বিবিসির।

আজ মঙ্গলবার থেকেই কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্তের খবর সোমবার ফোনালাপ করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জানিয়ে দেন পুতিন। তার আগে রুশ প্রেসিডেন্ট তার বাসভবন ক্রেমলিনে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ নিয়ে বৈঠক করেন।

বৈঠকের পর প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানান।

ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যে তার ঘনিষ্ট মিত্র আসাদকে জানান, সেপ্টেম্বরের শেষ দিকে দামেস্কের পাশে থাকতে এবং জঙ্গি গোষ্ঠী আইএস দমনে যে সৈন্য গিয়েছিল সিরিয়ায়, তারা মঙ্গলবার থেকে ফিরে যাবে।

তবে, কতদিনে প্রত্যাহার শেষ হবে, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি রুশ প্রেসিডেন্ট।

জেনেভায় শান্তি আলোচনায় অংশ নিতে যাওয়া এক কূটনীতিক বলেন, আমরা ব্যাপারটা শুনেছি। এখন পর্যবেক্ষণ করছি। দেখি কী ফল আসে।

সিদ্ধান্ত অনুযায়ী সিরিয়ার ভূ-খণ্ড থেকে সেনা প্রত্যাহার করা হলেও দেশটির তারতুস বন্দর ও লাটাকিয়া প্রদেশের হিমেইমিম বিমান ঘাঁটিতে থেকে যাবে রুশ সৈন্য।

জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় নতুন করে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনাকে সামনে রেখে পুতিন এ সিদ্ধান্ত নিয়েছেন। আসাদের বিদ্রোহীরা এই ভেবে খুশি হলেও কিছু বিশ্লেষক মনে করছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার আর ভেঙে পড়বে না নিশ্চিত ধরেই এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

এদিকে, পুতিনের এ হঠাৎ ও অপ্রত্যাশিত সিদ্ধান্তে চমকে উঠেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কূটনীতিকরা।

কিছুদিন আগেও সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে জেনেভায় শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোয় অভিযান শুরু করলে ওই আলোচনা স্থগিত হয়ে যায়। এবার আবার শান্তি আলোচনা শুরু হচ্ছে। তার আগে সেনা প্রত্যাহারের এ ঘোষণা দিল রাশিয়া।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান