শরণার্থী নীতিতে অনড় মেরকেল পরাজয় সত্ত্বেও
আন্তর্জাতিক ডেস্ক : প্রাদেশিক নির্বাচনে বড় ধরনের বিপর্যয় সত্ত্বেও নিজের শরণার্থী নীতি থেকে সরে আসবেন না জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। সোমবার শরণার্থী নীতিতে নিজের এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।তিনি জোর দিয়ে বলেন, শরণার্থী সমস্যার সমাধানে ইউরোপকেই একটি সমাধান দিতে হবে। মেরকেল বলেন, ‘আমি নিশ্চতভাবেই বিশ্বাস করি এবং এ ব্যাপারে প্রশ্নের কোনো অবকাশ নেই যে শরণার্থী সংকটের ব্যাপারে ইউরোপকেই একটি সমাধান দিতে হবে।’

শরণার্থী নীতি নিয়ে বর্তমানে শরণার্থী বিরোধী দল অলটারনেটিভ ফর জার্মান পার্টির (এএফডি) চাপের মুখে আছে মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পার্টি। রোববার জার্মানির তিনটি প্রাদেশিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এএফডি। হেরে যায় মেরকেলের দল।জার্মানির ১৬টি প্রদেশের মধ্যে বর্তমানে অর্ধেক আসনই জিতে নিয়েছে এএফডি। অনেকেই মনে করছেন শরণার্থীদের জার্মানিতে ঢুকতে দিতে মেরকেলের ‘খোলা দরজা নীতি’ বা ‘ওপেন ডোর পলিসি’র কারণেই হেরে যাচ্ছেন তিনি।
তবে কারো কারো মতে, শরণার্থী নীতি নয়, অন্য মেরকেলের পরাজয়েরে পেছনে অন্য কারণ আছে। বার্লিন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক গেরো নিউগাবাওর বলেন, ‘সিডিইউ’র শরণার্থী নীতি বেশিরভাগ ভোটারই সমর্থন করেন। কোনো কারণে তারা অন্য দলকে ভোট দিয়ে থাকতে পারেন। তবে মেরকেল তার নীতি থেকে সরে আসবেন না।’
যদিও তার শরণার্থী নীতির সমালোচনা করেছেন বাভারিয়ার গভর্নর হর্স্ট সিহোফের। সিডিইউ’র এই মহাসচিব মনে করেন, শরণার্থী নীতির ফলাফলই নির্বাচনে দেখা গেছে। এ থেকে বোঝা যায়, মেরকেলের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে।











