,

সরকার পরিবর্তন সম্ভব নয় রক্ত ছাড়া

 
নিজস্ব প্রতিবেদক : ব্যালটের মাধ্যমে আর ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই বলে হতাশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাজপথে রক্ত না দিলে সরকার পরিবর্তন সম্ভব নয়।সোমবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। সভার শিরোনাম ছিল ‘বিএনপির জাতীয় কাউন্সিল ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’।

1440619136

 

হাফিজ উদ্দিন বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আর কোনো সরকার পরিবর্তন হবে না। আর এদেশে রাজপথে রক্ত না দিলেও ক্ষমতায় পরিবর্তন সম্ভব নয়। তাই জীবন দেয়ার প্রস্তুতি নিয়ে তরুণদের রাজপথে নামতে হবে।’বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লুটপাটের সাথে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘টাকা লুট হওয়ার পর সরকার গুজব ছড়িয়ে দিয়েছেন যে, এর সাথে হ্যাকাররা জড়িত। পরে যত দিন যাচ্ছে ততই তস্করদের মুখোশ উন্মোচন হচ্ছে। এর সাথে যদি সেন্ট্রাল ব্যাংকের নামের তালিকা দেখা হয় তাহলে প্রকৃত লুটপাটকারীদের নাম বের হয়ে আসবে। আমরা লুটপাটকারীদের জনসম্মুখে দেখতে চাই।’

 

জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে মেজর হাফিজ বলেন, ‘কোনো পাগলই বলবে না দেশে নির্বাচন কমিশন আছে। আর এই নির্বাচন কমিশনারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।’আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে